রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহর মা কাজলা বেগমের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার জুম্মার নামাজ শেষে পি জে উল্লাহর পৈতৃক বাড়ি চাঁদপুর সদর উপজেলার উত্তর মৈশাদী গ্রামে দোয়া, মোনাজাত ও গণভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক অ্যাডমিরাল আশরাফুল হক, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে মৈশাদী বাইতুল আমিন জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।