গাজীপুরে ৯ মুক্তিযোদ্ধাকে সম্মাননা

স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুরে ইসলামী যুব পরিষদের উদ্যোগে ভাষাশহীদ বরকতসহ ৯ মুক্তিযোদ্ধা ও গুণিজনকে সম্মাননা দেওয়া হয়েছে। ইসলামী যুব পরিষদ গাজীপুরের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে ভাষাশহীদ আবুল বরকত (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, বীর মুক্তিযোদ্ধা আসকর আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা লেহাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম এনায়েত, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শহীদ হুরমত আলী (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা জোবায়দুর রহমান জবদুল (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে এ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে ইসলামী যুব পরিষদ গাজীপুর শাখার সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মারুফ, মাওলানা ফজলুর রহমান, মুফতি নাসির উদ্দিন খান, মো. জাহাঙ্গীর কবির, মো. সেলিম আল মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।