রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারত না। আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারতাম না। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী হিসেবে বিশে^র দরবারে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে।
গতকাল শুক্রবার বিকেলে জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও স্থানীয় আওয়ামী লীগ অফিস এবং ছাত্রলীগ নেতার বাড়িঘরে বহিরাগত সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, লুটপাট ও আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা হাজী সামসুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য করিম পাঠান, থানা যুবলীগের সাংগঠনিক সস্পাদক মোজাম্মেল হক মিলন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাজি ইয়ার হোসেন প্রমুখ।