গোপালগঞ্জের আকাশে ২২টি বিমানের ১০০ লেখা প্রদর্শনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে আকাশে ২২টি বিমানের মাধ্যমে ১০০ লেখা প্রদর্শন করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

শনিবার দুপুর ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের আকাশে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

টুঙ্গিপাড়াসহ আশপাশ এলাকার মানুষ এ প্রদর্শনী উপভোগ করেন।