ফরিদপুরে সাংবাদিক গৌতম স্মৃতি পদক প্রদানের উদ্যোগ

দ্বিতীয়বারের মতো সাংবাদিক গৌতম স্মৃতি পদক প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাব মিলনায়তনে গৌতম স্মৃতি সংসদের সভা  হয়।

নির্ভীক সাংবাদিক গৌতম দাস ২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুরে সমকাল পত্রিকার নিজস্ব কার্যালয়ে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের হাতে খুন হন। ২০১৩ সালে প্রবর্তন করা হয় সাংবাদিক গৌতম স্মৃতি পদক। গৌতম স্মৃতি সংসদের শনিবারের সভায় প্রফেসর আলতাফ হোসেনকে সভাপতি ও সমকালের স্থানীয় নিজস্ব প্রতিবেদক হাসানউজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের একটি কমিটি পুনর্গঠন করা হয়।