সিলেটে ছাত্রলীগ সভাপতি

ছাত্রদল অছাত্রদের সংগঠন, এদের প্রতিহত করুন

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদের সংগঠন। অছাত্র আর বয়স্ক লোকদের দিয়ে তারা কমিটি করে। কয়েক দিন আগে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুপ্ত হামলা চালিয়েছে। নাশকতা-দুর্বৃত্তপনাই তাদের কাজ। তাই সম্মিলিতভাবে তাদের প্রতিহত করতে হবে। গতকাল শনিবার সিলেটে ছাত্রলীগের কর্মিসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মিসভায় জয় সিলেট জেলা ও মহানগরে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কমিটি না থাকার কথা উল্লেখ করে বলেন, অচিরেই কমিটি ঘোষণা করা হবে। যে কমিটি দেওয়া হবে তা মেনে নিয়েই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো গ্রুপিং চলবে না। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টির প্রয়োজন নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। দেশের উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা দিনরাত কাজ করছেন। তিনি দেশরতœ থেকে বিশ্বরতœ হিসাবে খ্যাতি অর্জন করেছেন। তবে বিএনপি-জামায়াত উন্নয়নের বিরোধিতা করছে। নানা অপপ্রচার করছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

কর্মিসভায় প্রধান বক্তার বক্তব্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘খুব শীঘ্রই সিলেটে ছাত্রলীগের কমিটি গঠন করা হবে।