ভয়েসের সেমিনারে বক্তারা

মতপ্রকাশের স্বাধীনতা ও বিদ্বেষের পার্থক্য করার আহ্বান

‘দেশে অফলাইন ও অনলাইন সোশ্যাল মিডিয়ায় উভয় মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে নারীর প্রতি অবমাননাকর ভিডিও-দৃশ্য ভাইরাল হচ্ছেযা উদ্বেগজনক।’

গতকাল শনিবার রাজধানীর ‘লা ভিঞ্চি হোটেল’ মিলনায়তনে ‘বিদ্বেষমূলক বক্তব্য, ভুল বা অসত্য তথ্য প্রতিরোধ এবং তথ্যে প্রবেশাধিকার শক্তিশালীকরণ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহায়তায় সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন গবেষণা সংগঠন ভয়েস।

এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন সংসদ সদস্য অসীম কুমার উকিল। আলোচনা সভায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সেলিম সামাদ, আর্টিকেল-১৯ এর মারিয়া সালাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমুম রেজা পিয়াস, চলচ্চিত্র নির্মাতা গোলাম রাব্বানি বিপ্লব প্রমুখ। ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ সভাটি পর্যালোচনা করেন।

বক্তারা আরও বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা ও ভুল তথ্য এবং ঘৃণাত্মক বক্তব্যের মধ্যে ভারসাম্য তৈরি করা দরকার। প্রথমত, ইন্টারনেট ব্যবহারে দায়িত্বশীল হতে হবে এবং বাকস্বাধীনতা এবং ঘৃণাত্মক কথার স্বাধীনতার পার্থক্যটি জানতে হবে।’ বিজ্ঞপ্তি