ন্যানসির মেয়ের কণ্ঠে লাকী আখন্দের ‘আমায় ডেকো না’

লাকী আখন্দের কালজয়ী গানগুলো একটি ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’। সেই গানে কণ্ঠ দিলেন তারকা শিল্পী নাজমুন মুনিরা ন্যানসির মেয়ে রোদেলা।

শনিবার গান ভিডিও আকারে প্রকাশ হয়েছে ন্যানসির ইউটিউব চ্যানেলে। নতুনভাবে গানটির সংগীতায়োজন করেছেন রাজীব ঘোষ।

এ বিষয়ে ন্যানসি গণমাধ্যমকে বলছিলেন, “ওর কণ্ঠের মূল্যায়ন করবে দর্শক। তবে আমি মনে করি রোদেলার কণ্ঠ খুব ভালো। তার মধ্যে আমার একটা ছোঁয়া আছে। রোদেলার এখন যে বয়স এই বয়সের যে টোনটা তা অল্প কিছুদিনের মধ্যেই পরিবর্তন হবে। এই শিশুসুলভ কণ্ঠটি আর থাকবে না।”

এ দিকে রোদেলা বলছে, আমি সত্যি ভীষণ নার্ভাস ছিলাম। এতো গুণী একজন মানুষের গান গাওয়ার জন্য প্রচুর সাহসের প্রয়োজন।

আর বলছে, ভুল-ত্রুটি হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কতটুকু ভালো গেয়েছি সেটা জানি না তবে ভালোবেসে গেয়েছি এটা নিশ্চিত। ভবিষ্যতে আরও ভালো কিছু করবো বলে আশা করছি। ভালো থাকবেন সবাই।

এর মায়ের সঙ্গে একাধিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে দেখা যায় রোদেলাকে।