বিএনপির ভাইস-চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
রবিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, গত ১০ মার্চ জ্বর-সর্দি নিয়ে রুহুল আলম চৌধুরী সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ভর্তি হন। এরপর করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষার রিপোর্টে পজিটিভ পাওয়া যায়।
তিনি বলেন, গত শনিবার তাকে আইসিইউতে নেওয়া হয়। রবিবার তার অবস্থার অবনতি হয়েছে।
পরিবার ও দলের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে দেশবাসীর মাধ্যমে রুহুল আলম চৌধুরীর জন্য দোয়া চাওয়া হয়েছে।