অষ্টম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম অধ্যায়

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব

বহুনির্বাচনী

১. বাজারে পণ্যের চাহিদার সঙ্গে সংগতি রেখে কী নিয়ন্ত্রণ করতে হয়?

ক. পণ্যের উৎপাদন          খ. পণ্যের মজুদ

গ. পণ্যের কাঁচামাল           ঘ. পণ্যের সরবরাহ

২. তথ্যপ্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে

র. উৎপাদনশীলতা বাড়ে

রর. নতুন কর্মোদ্যোগ তৈরি হয়

ররর. নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                     খ. র ও ররর       

গ. রর ও ররর                  ঘ. র, রর ও ররর

৩. বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলোয় মানুষের পরিবর্তে ব্যবহার করা হয়

র. রোবট

রর. মোবাইল ফোন

ররর. স্বয়ংক্রিয় যন্ত্র

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                     খ. র ও ররর       

গ. রর ও ররর                  ঘ. র, রর ও ররর

৪. বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে

র. নিজস্ব ওয়েবসাইটে

রর. ফেইসবুকে

ররর. মোবাইলে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                     খ. র ও ররর       

গ. রর ও ররর                  ঘ. র, রর ও ররর

৫. কোনো প্রতিষ্ঠান ইন্টারনেটে ‘জবসাইট’ চালু করার ফলে

র. নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করতে পারে

রর. সামাজিক যোগাযোগ সাইটে বিনামূল্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে

ররর. কর্মপ্রত্যাশীরা প্রতিষ্ঠানের সাইটে নিবন্ধন করে রাখতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                     খ. র ও ররর       

গ. রর ও ররর                  ঘ. র, রর ও ররর

৬. রুদ্র আউটসোর্সিং করতে চায়। এজন্য তার প্রয়োজন

র. কাজের দক্ষতা

রর. ভাষার দক্ষতা

ররর. কম্পিউটার ও ইন্টারনেট

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                     খ. র ও ররর       

গ. রর ও ররর                  ঘ. র, রর ও ররর

৭. মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল কোনটি?

ক. টেলিভিশন                  খ. মোবাইল        

গ. ইন্টারনেট                   ঘ. রেডিও

উত্তর

১. ক, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. ঘ, ৬. ঘ, ৭. খ