সপরিবারে করোনায় আক্রান্ত সাংসদ নিজাম হাজারী

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহিদ খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা যায়, গত দুদিন আগে জ্বর অনুভব হলে রাজধানীতে স্ত্রী-সন্তানসহ করোনা পরীক্ষার জন্য নমুনা দেন নিজাম হাজারী। নমুনা রিপোর্টে নিজাম হাজারী, তার স্ত্রী নুরজাহান বেগম নাসরিন ও একমাত্র কন্যা নুর আহাদ জাহান স্নিগ্ধা হাজারীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মেদ জানান, শনিবার সন্ধায় তাকে ও তার সহধর্মিণী নুরজাহান বেগম নাসরিন এবং একমাত্র কন্যা স্নিগ্ধা হাজারীকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।