রূপগঞ্জে আ.লীগ অফিস ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় ও ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। গতকাল রবিবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়ালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার আবুল বাশার টুকু, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি সামসুল আলম, উপজেলা আওয়ামী লীগ সদস্য এমএ করিম পাঠান, সহ-সভাপতি হাজী ইয়ার হোসেন, আলাউদ্দিন মিয়া।

বক্তারা বলেন, গত ৮ মার্চ রাতে এলাকায় আধিপত্য বিস্তার করতে জাহেদ আলী ও কামরুজ্জামান হীরার নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা বড়ালু পাড়াগাঁও এলাকার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ও কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জেমিনের বাড়িতে সশস্ত্র হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।