বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনার আমলে চালের দামসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লেও দেশের মানুষ নাকি ভালো আছে। দেশের মানুষ যে ভালো নেই সেই কথা বলা যাবে না, বললেই সরকার পুলিশ দিয়ে ধরে নিয়ে যাবে। ন্যায্য কথা বললেই মোশতাকের মতো অবস্থা হবে।’ তিনি রবিবার বিকেলে মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক জামিলুর রশীদ খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা, মাঈনুল ইসলাম খান শান্ত, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব এস এ জিন্নাহ কবীর প্রমুখ বক্তব্য রাখেন।
দীর্ঘ ১৯ বছর মানিকগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল হচ্ছে। এর আগে ২০১৯ সালের পহেলা মে ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।