যুক্তরাষ্ট্রের একটি পার্টিতে গোলাগুলির ঘটনায় দুজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ এবং গণমাধ্যমগুলো জানিয়েছে, শিকাগোতে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানানো হয়েছে।
বেসরকারি একটি কোম্পানিতে ওই পার্টির আয়োজন করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে অবস্থিত ওই কোম্পানির লোকজন পার্টিতে বেশ আনন্দ-ফুর্তি করছিলেন। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
কী কারণে ওই পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। এই ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বন্দুকধারীদের গুলিতে হতাহত ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪৪ বছর। ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।