আতাউর রহমান ভুঁইয়া কলেজ এসসির আত্মপ্রকাশ

মহিলা ফুটবল লিগে অংশগ্রহণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক এই দলের কর্ণধার। মহিলা ফুটবল দল গঠনের কারণ ব্যাখ্যা করে গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার এলাকার শিক্ষার মান উন্নয়নে কলেজটি অবদান রাখছে। এবার কলেজের নামে এই দল নারী নেতৃত্ব বিকাশ ও ক্রীড়াঙ্গনেও ভূমিকা রাখবে।’