যুক্তরাজ্য থেকে সিলেটে আসা আরও ১৬৩ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা যুক্তরাজ্যের
হিথ্রো থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাদের মধ্যে ১৫৮ জনকে হোটেলে ও ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার আশরাফ উল্যাহ জানান, যুক্তরাজ্য থেকে বিমানের ফ্লাইটে আসা ১৬৩ জনকে সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে বিআরটিসির বাসে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর আগে ৮ মার্চ ১৬১ ও ১১ মার্চ ১৪৭ জন যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন। তাদেরও কোয়ারেন্টাইনে পাঠানো হয়।