কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম। তিনি নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবে করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে। করোনা আক্রান্ত হলেও শরীর অনেকটা স্বাভাবিক আছে।
সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন তিনি।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি অধ্যাপক ড. মো. দিদার উল আলম করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। টিকা নেওয়ার ৩৪ দিন পর তিনি করোনায় আক্রান্ত হলেন।