মানিকগঞ্জে ফখরুল

সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করে ফেলেছে

ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘মানুষের অধিকার ক্ষুণ্ন করতে সরকার আইনের আশ্রয়ে নতুন নতুন কালো আইন করছে। ক্ষমতা চিরস্থায়ী করতে নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে।’

গতকাল মঙ্গলবার বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওরের পাচুরিয়ায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।