বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘যারা আামদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি সেই স্বাধীনতাবিরোধীরা কাপুরুষের মতো বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করার চেষ্টা করেছে। সেই কুচক্রী মহলের ষড়যন্ত্র কোনো দিন সফল হয়নি। ষড়যন্ত্রকারীরা এ দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার জন্য ইতিহাস বিকৃত করার তীব্র ষড়যন্ত্র করেও সফল হয়নি। এ দেশের জনগণ কুচক্রী মহলের সেই ষড়যন্ত্র সফল হতে দেয়নি।’