রাজধানীর কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবনের রড ওঠাতে গিয়ে তা মাথায় পড়ে মো. জাহিদ (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ঘটনাটি ঘটে। নিহতের ফুফাতো ভাই জানান, প্রতিদিনের মতো জাহিদ কাজ করছিলেন। রড ওঠানোর সময় তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। এসময় রড তার মাথায় পড়ে প্রচন্ড আঘাত লাগে। ঘটনাস্থলেই মারা যান তিনি। এদিকে গতকাল সন্ধ্যায় কদমতলীর একটি কারখানার মেশিনের সঙ্গে লেগে মোহাম্মদ আলী নামে এক শ্রমিক আহত হন। সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাছাড়া মুগদা এলাকায় গতকাল সন্ধ্যায় রত্না নামে এক কিশোরী মারা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়।