বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দিন বন্ধের পর পুনরায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে দু’দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়।