ছক্কা মেরে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা সূর্যকুমার যাদব ডাক পেয়েছেন ভারতের ওয়ানডে দলে। নতুন মুখ প্রসিদ্ধ কৃষ্ণ। উইকেটরক্ষক হিসেবে দলে আছেন ঋষভ পান্ত এবং লোকেশ রাহুল। তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পাননি ঈশান কিষাণ। অসাধারণ ফর্মে থাকা পৃথ্বি শ দলে জায়গা পাননি। ২৩ মার্চ থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজে ওপেনার রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং শুভমান গিল। অধিনায়ক কোহলির সঙ্গে মিডল অর্ডারে খেলবেন শ্রেয়াস আইয়ার। এ ছাড়া আছেন হার্দিক ও ক্রুনাল পা-িয়া। জাসপ্রিত বুমরাহকে এই সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতের পেস আক্রমণ সামলাবেন ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজরা। পেস আক্রমণে নতুন মুখ প্রসিদ্ধ কৃষ্ণ। আইপিএলে তিনি খেলেন কলকাতা নাইট রাইডার্সে।