মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে রংধনু গ্রুপের চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে দেশ

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী দেশ হিসেবে বিশে^র দরবারে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে। তিনি আছেন বলেই দেশে অনেক বেশি উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে অনেক উন্নয়ন হয় আর বিএনপি সরকার ক্ষমতায় আসলে দেশ ধ্বংসের দিকে যায়।’

গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘বাতুল্লাহ জামে মসজিদে’র ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি এসব কথা বলেন। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া পূর্বপাড়া এলাকায় এই মসজিদ নির্মাণ হবে।

তিনি বলেন, ‘রংধনু গ্রুপের অর্থায়নে এলাকাবাসীর সুবিধার্থে মসজিদ নির্মাণ করে দেওয়া হবে। রংধনু গ্রুপ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।’    

শুক্রবার বিকেলে জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সামসুল আলম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আবুল বাশার টুকু, থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য করিম পাঠান, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী আজগর প্রমুখ।