বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের শিক্ষা উপকরণ দিল বিএনসিসি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশ মেতে উঠেছে আনন্দ উৎসবে। সেই উৎসবে তাল মেলাল বিনসিসি। ১৭ মার্চ বিএনসিসির মহাপরিচালক নাহিদুল ইসলাম খান (বিএসপি, এনডিসি, পিএসসি) এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ধানমন্ডি ৩২-এ গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২এ পথশিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিএনসিসির মহাপরিচালক শিশুদের মাঝে বিনামূল্যে স্কুলব্যাগ, পড়ালেখার উপকরণ সামগ্রী বিতরণ করেন, এ ছাড়া শিশু দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে শিশুদের সঙ্গে নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনসিসির অফিসারবৃন্দ, সেনা, নৌ ও বিমানবাহিনীর ক্যাডেটবৃন্দ।