দ্বিতীয় অধ্যায় : গতি
বহুনির্বাচনী
১. ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কী বলে?
ক. গতি খ. রাশি গ. ভেক্টর ঘ. স্থিতি
২. দিকের বিবেচনায় বস্তু জগতের রাশিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৩. কোন রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় দিক প্রয়োজন নেই?
ক. স্কেলার রাশি খ. ভেক্টর রাশি
গ. দিক রাশি ঘ. যৌগিক রাশি
৪. নিচের কোন রাশিটির মান আছে কিন্তু দিক নেই?
ক. ত্বরণ খ. বেগ গ. সরণ ঘ. দ্রুতি
৫. কোন রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়?
ক. স্কেলার রাশি খ. মৌলিক রাশি
গ. অদিক রাশি ঘ. ভেক্টর রাশি
৬. নিচের কোনটির মান ও দিক উভয়ই আছে?
ক. দ্রুতি খ. কাজ গ. শক্তি ঘ. সরণ
৭. কোনটি অদিক রাশি?
ক. সরণ খ. তড়িৎ তীব্রতা
গ. শক্তি ঘ. চৌম্বক তীব্রতা
৮. কোনটি স্কেলার রাশি?
ক. তড়িৎ তীব্রতা খ. বল
গ. তাপমাত্রা ঘ. সরণ
৯. তাপমাত্রা কোন রাশির উদাহরণ?
ক. অদিক রাশি খ. দিক রাশি
গ. ভেক্টর রাশি ঘ. যৌগিক রাশি
১০. কোনটি দিক রাশি?
ক. ঘনত্ব খ. চৌম্বক তীব্রতা
গ. শক্তি ঘ. আপেক্ষিক গুরুত্ব
১১. কোনটি ভেক্টর রাশি নয়?
ক. বল খ. তীব্রতা গ. বেগ তড়িৎ ঘ. তাপমাত্রা
১২. বল কী রাশি?
ক. অদিক রাশি খ. স্কেলার রাশি
গ. দিক রাশি ঘ. মৌলিক রাশি
১৩. কোনটি ভেক্টর রাশি?
ক. কাজ খ. শক্তি গ. ক্ষমতা ঘ. বেগ
১৪. কোনটি দিক রাশি?
ক. শক্তি খ. ত্বরণ গ. ভর ঘ. কাজ
১৫. স্কেলার রাশির ক্ষেত্রে
i. দিকের প্রয়োজন আছে
ii. একে মান দিয়ে প্রকাশ করা হয়
iii. কাজ স্কেলার রাশির উদাহরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. দৈর্ঘ্য ও ভরের ক্ষেত্রে
i. দৈর্ঘ্য একটি অদিক রাশি
ii. এদেরকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, iii. ভর ভেক্টর রাশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. ভেক্টর রাশির ক্ষেত্রে
i. মান ও দিক উভয়ের প্রয়োজন হয়
ii. মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না
iii. তড়িৎ তীব্রতা একটি ভেক্টর রাশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. বল
i. একটি ভেক্টর রাশি
ii. কোনো মৌলিক রাশির ওপর নির্ভরশীল নয়
iii. পরিবর্তন করতে হলে এর দিক পরিবর্তন না করলেও চলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে?
ক. সরণ খ. দ্রুতি গ. বেগ ঘ. ত্বরণ
২০. কোনটি সরণের একক?
ক. মিটার খ. মিটার/সেকেন্ড
গ. সেকেন্ড ঘ. মিটার/সেকেন্ড২
২১. যেকোনো দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে?
ক. দ্রুতি খ. দূরত্ব গ. বেগ ঘ. সরণ
২২. কোন বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের সরল রৈখিক মান দ্বারা কোনটি প্রকাশ করা হয়?
ক. বেগ খ. সরণ গ. ত্বরণ ঘ. দূরত্ব
২৩. একটি বস্তু ৎ ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার ঘুরে আসলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে?
ক. ২πৎ খ. πৎ গ. ২ৎ ঘ. শূন্য
২৪. সরণ
i. বস্তুর গতিপথের ওপর নির্ভর করে
ii. এর মান বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, iii. একটি ভেক্টর রাশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. সুষম ত্বরণের ক্ষেত্রে বস্তুর
i. সরণ হয় ii. ত্বরণের পরিবর্তন হয়
iii. বেগের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. খ, ২. ক, ৩. ক, ৪. ঘ, ৫. ঘ, ৬. ঘ, ৭. গ, ৮. গ, ৯. ক, ১০. খ, ১১. ঘ, ১২. গ, ১৩. ঘ, ১৪. খ, ১৫. গ, ১৬. ক, ১৭. খ, ১৮. খ, ১৯. ক, ২০. ক, ২১. খ, ২২. খ, ২৩. ক, ২৪. গ, ২৫. খ