ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আতাদি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার হুগলাডাঙ্গি এলাকার শফিকুল খানের ছেলে শাকিল খান (২১) ও একই এলাকার আবু ফকিরের ছেলে রনি ফকির (২১)।
তারা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
বাসের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি লুৎফর রহমান বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যাওয়ায় জব্দ করা যায়নি।