নবম-দশম শ্রেণি : রসায়ন

তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন

বহুনির্বাচনী

১. ক্যাডমিয়ামের প্রতীক নিচের কোনটি?

ক. Cd             খ. Kd

গ.Ca                ঘ. Cr

২. সোডিয়ামের ল্যাটিন নাম কোনটি?

ক. Sodium        খ. Natrium

গ. Nadium         ঘ. Natium

৩. কোবাল্টের প্রতীক নিচের কোনটি?

ক. C                খ. Co

গ. Cob             ঘ.Cu

৪. নিচের কোনটি অ্যান্টিমনি?

ক. Sn               খ. Sb

গ. Au                 ঘ. An

৫. লেডের ল্যাটিন নাম কোনটি?

ক. Hydragyrum    খ. Wolfram

গ. Plumbum          ঘ. Kalium

৬. রুপার প্রতীক কোনটি?

ক. Hg               খ. Au

গ. Ag               ঘ. Si

৭. কয়টি পরমাণু মিলে একটি H2 অণু গঠিত হয়?

ক. ২টি               খ. ৩টি

গ. ৪টি               ঘ. ৫টি

৮. নিচের কোনটি অক্সিজেনের একটি  অণু নির্দেশ করে?

ক.H2O             খ. O2

গ. NO                ঘ. CO2

৯. কোনটি কার্বন-ডাই অক্সাইডের একটি অণু?

ক. O2              খ. CO2

গ. H2O            ঘ. CO

১০. তড়িৎচুম্বকীয় তত্ত্ব কে আবিষ্কার করেন?

ক. রাদারফোর্ড     খ. বোর

গ. চ্যাডউইক       ঘ. ম্যাক্সওয়েল

১১. রাদারফোর্ডের পরমাণু মডেলকে কীসের সঙ্গে তুলনা করা হয়?

ক. ছায়াপথের সঙ্গে

খ. সৌরজগতের সঙ্গে

গ. নক্ষত্রপুঞ্জের সঙ্গে

ঘ. চাঁদের আবর্তনের সঙ্গে

১২. নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে

ক. ধনাত্মক চার্জ

খ. ঋণাত্মক চার্জ

গ. আলফা কণা

ঘ. ইলেকট্রন

১৩. পরমাণুতে শক্তিস্তর সম্পর্কে কে ধারণা দেন?

ক. বোর              খ. রাদারফোর্ড

গ. চ্যাডউইক       ঘ. ম্যাক্সওয়েল

১৪. বোর মডেলের স্বীকার্য কত ভাগে বিভক্ত?

ক. ২                 খ. ৩

গ. ৪                  ঘ. ৫

১৫. বোর মডেল নিচের কোনটির পরমাণুর আয়ন বা ব্যাখ্যা দিতে সক্ষম নয়?

ক. H                             খ. He+

গ. Li2+                       ঘ. Ca2+ 

১৬. মৌলিক কণা কতটি?

ক. ২টি               খ. ৩টি

গ. ৪টি               ঘ. ৫টি

১৭. কোনটি বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ?

ক. ইলেকট্রন        খ. প্রোটন

গ. পরমাণু                       ঘ. সবগুলো

১৮. পারমাণবিক সংখ্যা প্রকাশ করে কোনটি?

ক. Z                 খ. N

গ. A                 ঘ. V

১৯. ঈষ পরমাণুর ভর সংখ্যা কত?

ক. ১৭.৫            খ. ৩৫

গ. ৭০                ঘ. ৮.২৫

২০. পরমাণুর সবচেয়ে হালকা কণিকা কোনটি?

ক. ইলেকট্রন        খ. প্রোটন

গ. নিউট্রন                       ঘ. পজিট্রন

২১. অক্সিজেনের আপেক্ষিক আণবিক ভর কত?

ক. ১৬                খ. ৩৬

গ. ৩২                ঘ. ৮

২২. HCl-এর আপেক্ষিক আণবিক ভর কত?

ক. ৩৫.৫                        খ. ৭৩

গ. ৩৬.৫                      ঘ. ৯৮

উত্তর

১. ক, ২. খ, ৩. খ, ৪. খ, ৫. খ, ৬. গ, ৭. ক, ৮. খ, ৯. খ, ১০. ঘ, ১১. খ, ১২. ক, ১৩. ক, ১৪. ক, ১৫. ক, ১৬. খ, ১৭. গ, ১৮. ক, ১৯. খ, ২০. ক, ২১. গ, ২২. গ