মোংলা বন্দর কর্তৃপক্ষ
পদ ও যোগ্যতা : লেডি মেডিকেল অফিসার ১ জন। ১ বছরের ইন্টার্নি ট্রেনিংসহ এমবিবিএস ডিগ্রি প্রাপ্তির পর ৭ বছরের কাজের অভিজ্ঞতা। গাইনি ও অবস্ট্রিশন বিষয়ের প্রার্থীদের অগ্রাধিকার। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। প্রোগ্রামার ১ জন। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। সহকারী প্রোগ্রামার বা অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে ন্যূনতম ৪ বছরের কাজের অভিজ্ঞতা। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ১ জন। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। সহকারী প্রোগ্রামার বা অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে ন্যূনতম ৪ বছরের কাজের অভিজ্ঞতা। বেতনক্রম: ৩৫৫০০-৬৭০১০ টাকা। চিকিৎসা কর্মকর্তা ১ জন। ১ বছরের ইন্টার্নি ট্রেনিংসহ এমবিবিএস ডিগ্রি। বেতনক্রম: ২২০০০-৫৩০৬০ টাকা। ভাণ্ডার কর্মকর্তা ১ জন। ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণিতে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রিসহ স্নাতকোত্তর। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। মূল্যায়ন কর্মকর্তা ১ জন। অর্থনীতি বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণিতে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রিসহ স্নাতকোত্তর। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। জনসংযোগ কর্মকর্তা ১ জন। সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান অথবা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণিতে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রিসহ স্নাতকোত্তর।
জনসংযোগের কাজে ২ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। নিরীক্ষা কর্মকর্তা ১ জন। হিসাববিজ্ঞানে কমপক্ষে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণিতে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রিসহ স্নাতকোত্তর অথবা অ্যাকাউন্টিং মেজরসহ এমবিএ। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ১০ মার্চ ২০২১ তারিখে লেডি মেডিকেল অফিসার পদের বয়স সর্বোচ্চ ৩২, প্রোগ্রামার, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের বয়স সর্বোচ্চ ৩৫, চিকিৎসা কর্মকর্তার বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং অন্য সব পদের প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। www.mpajobsbd.com এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৫ মার্চ ২০২১ রাত ১২টা পর্যন্ত। আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে মোংলা বন্দর কর্তৃপক্ষ এর www.mpa.gov.bd এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা, বাগেরহাট।
সূত্র : কালের কণ্ঠ, ৮ মার্চ, পৃষ্ঠা ১৫ৃ
গ্রন্থনা : আনিকা তাহসিন