আলোচনা সভায় গয়েশ্বর

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে মোদির সফর

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলপূর্ব আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ দুদিনের সফরে ঢাকায় আসছেন মোাদ।

গয়েশ^র বলেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে। লোকে বলে, পত্রিকা বলে, গবেষকরা বলে, পশ্চিমবঙ্গের বসবাসকারী মতুয়া সম্প্রদায়ের যারা এখানে ওয়ারিশ আছেন তাদের সঙ্গে মোলাকাত করার জন্য মোদি আসছেন এটা একটা নির্বাচনী প্রচার। একটি স্বাধীন সার্বভৌম দেশে নির্বাচনে অনেক দল অংশগ্রহণ করে।