মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলামকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার হিসেবে বদলি করা হয়েছে।
কারা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারির কথা জানানো হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় বদলিকৃত (কারা অধিদপ্তরে সংযুক্ত) জেলার মো. রফিকুল ইসলামকে ঝিনাইদহ জেলা কারাগারে বদলি করা হয়েছে।
একই আদেশে ঝিনাইদহের জেলার আবুল বাশারকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বদলি করা হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে কারা অধিদপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়েছে।