হিন্দুদের বেশিরভাগ বাড়িই দখল করেছে আ.লীগ নেতারা: ফখরুল

বিএনপি নয়. বরং ক্ষমতাসীন দল আওয়ামী লীগই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি দাবি করেছেন, হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ বাড়িই দখল করেছেন আওয়ামী লীগের নেতারা।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ’৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ দাবি করেন।

তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ বাড়িই দখল করেছেন আওয়ামী লীগের নেতারা।’

করোনা সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, করোনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে সরকার। তারা টিকা নিয়েও করছে নানা দুর্নীতি।

কোনো কারণ ছাড়াই জিয়ার পরিবারকে হেয় করতে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিবের আরও অভিযোগ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের নামে মুজিববর্ষ পালন করছে সরকার। জনগণকে বাদ দিয়ে চলছে এই আয়োজন।