স্বাধীনতা দিবসে বিএনপির নানা কর্মসূচি

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে মহান স্বাধীনতা দিবস পালন করবে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে ঢাকা জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করবেন।