সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

মোদিবিরোধী আন্দোলন সম্পর্কে প্রভাব পড়বে না

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে আন্দোলনের কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘দুই দেশের সাধারণ জনগণ এ সফর নিয়ে খুবই খুশি এবং আগ্রহী। রাষ্ট্রীয় অতিথিদের পর্যাপ্ত নিরাপত্তা বাংলাদেশ সরকার দেবে।’

গতকাল বৃহস্পতিবার গুলশান-২-এর বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ পার্কে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।