স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার মুক্তি পেল তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’। ছবিটি ৩০টি সিনেমা হলে চলবে প্রথম সপ্তাহে।
এর মধ্যে রয়েছে— স্টার সিনেপ্লেক্স (পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত স্কয়ার), স্টার সিনেপ্লেক্স ( মহাখালী), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), চিত্রামহল (ঢাকা), সেনা অডিটোরিয়াম (ঢাকা ক্যান্টনমেন্ট), বিজিবি (ঢাকা), চন্দ্রিমা (শ্রীপুর, সাভার), নিউ গুলশান (জিঞ্জিরা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), শাপলা (রংপুর), সোনিয়া (বগুড়া), রূপকথা (পাবনা), অভিরুচি (বরিশাল), নন্দিতা (সিলেট), বিজিবি (সিলেট), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), পূরবী (ময়মনসিংহ), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), বনলতা (ফরিদপুর), মালঞ্চ (টাঙ্গাইল), রাজিয়া (নাগরপুর), লিবার্টি (খুলনা), সংগীতা (খুলনা) ও চাঁদমহল (কাঁচপুর)।
হাল প্রজন্মের গল্প তুলে ধরা হয়েছে ‘স্ফুলিঙ্গ’। থাকবে একটি ব্যান্ডের কাহিনিও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে এতে।
ছবির চারটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরী মনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম ও রওনক হাসান। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা।
সিনেমাটির সংগীত পরিচালনার করছেন পিন্টু ঘোষ। প্রযোজনা করছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন।