নবম-দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম অধ্যায় : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন

বহুনির্বাচনী

১. অর্থায়ন কী নিয়ে কাজ করে?

ক. বিনিময় ব্যবস্থাপনা        খ. তহবিল ব্যবস্থাপনা

গ. মূলধন ব্যবস্থাপনা          ঘ. মুনাফা ব্যবস্থাপনা

২. ব্যবসায়ে বেশি লাভের আশায় অধিক তহবিল বিনিয়োগ করলে কোনটি ঘটে?

ক. ব্যাংক থেকে প্রাপ্য আয় বাড়বে

খ. নগদ অর্থের ঘাটতি হবে

গ. অধিক মুনাফা অর্জিত হবে

ঘ. মুনাফা হ্রাস পাবে

৩. বিদ্যালয় একটি

ক. অর্থনৈতিক প্রতিষ্ঠান

খ. রাজনৈতিক প্রতিষ্ঠান

গ. পারিবারিক প্রতিষ্ঠান

ঘ. সামাজিক প্রতিষ্ঠান

৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস নিচের কোনটি?

ক. ঋণ               খ. বিনিয়োগ

গ. অনুদান                      ঘ. রেমিটেন্স

৫. ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?

ক. ৩     খ. ৪      গ. ৫      ঘ. ৬

৬. নিচের কোনটি একটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান?

ক. দর্জির দোকান খ. বিদ্যালয়

গ. পরিবার                      ঘ. সরকারি হাসপাতাল

৭. কৃষিকাজ করে আয়ের সংস্থান করা কোন ধরনের অর্থায়নের অন্তর্গত?

ক. সরকারি অর্থায়ন          

খ. ব্যবসায়িক অর্থায়ন

গ. পারিবারিক অর্থায়ন      

ঘ. আন্তর্জাতিক অর্থায়ন

৮. একটি কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল কীভাবে সংগ্রহ করে?

ক. মুনাফা অর্জন করে        খ. শেয়ার ক্রয় করে

গ. শেয়ার বিক্রয় করে        ঘ. ঋণ গ্রহণ করে

৯. কোন দশকে বিশ্বব্যাপী আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা ব্যাপকভাবে হ্রাস পায়?

ক. ১৯৬০ এর দশকে        খ. ১৯৭০ এর দশকে

গ. ১৯৮০ এর দশকে         ঘ. ১৯৯০ এর দশকে

১০. কোন ধরনের অর্থায়নের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়?

ক. পারিবারিক      খ. সরকারি

গ. ব্যবসায়                      ঘ. আন্তর্জাতিক

১১. জাতীয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে কোনটি?

ক. উৎপাদন        খ. সফল বিনিয়োগ

গ. আমদানি         ঘ. রপ্তানি

১২.World Trade Organization (WTO) কোন দশকে আত্মপ্রকাশ করে?

ক. ১৯৭০                       খ. ১৯৮০

গ. ১৯৯০                        ঘ. ২০০০

১৩. বাংলাদেশ সরকার যেসব উৎস থেকে বৈদেশিক ঋণ গ্রহণ করে থাকে

i. পিপিপি    ii. আইডিবি    iii. বিশ্ব ব্যাংক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                  ঘ. i ii ও iii

১৪. নিচের কোনটি সরকারি অর্থায়নে আয়ের উৎস?

ক. প্রাপ্যবিল        খ. ট্রেজারি বিল

গ. বিনিময় বিল    ঘ. প্রদেয় বিল

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও

সিকদার সাহেব একটি এতিম খানা নিজের মায়ের নামে প্রতিষ্ঠা করেছেন। দক্ষ লোক নিয়োগ করে তিনি এর তত্ত্বাবধান করেন। এর অর্থায়নের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাহায্য গ্রহণ করেন।

১৫. সিকদার সাহেবের প্রতিষ্ঠানটি কোন ধরনের?

ক. ব্যবসায়ী         খ. অব্যবসায়ী

গ. জাতীয়                       ঘ. পারিবারিক

১৬. সিকদার সাহেবের প্রতিষ্ঠানে অর্থায়ন ভূমিকা রাখতে পারে

i. অর্থের উৎস চিহ্নিতকরণে

ii. সম্পদের উৎস চিহ্নিতকরণে

iii. নগদ প্রবাহ প্রাক্কলনে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                  ঘ. i ii ও iii

১৭. পারিবারিক অর্থায়ন প্রক্রিয়ায় কোনটি অনুপস্থিত?

ক. উৎস নির্ধারণ   খ. তহবিল সংগ্রহ

গ. মুনাফা অর্জন   ঘ. ব্যবহার প্রক্রিয়া

১৮. নিচের কোনটি দ্বারা চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত?

ক. বিক্রয়লব্ধ অর্থ খ. ব্যাংক ঋণ

গ. সংরক্ষিত আয় ঘ. ঋণপত্র বিক্রয়

১৯. ১৯৭০ এর দশকে

i. কম্পিউটার অধ্যায়ের শুরু হয়

ii. অর্থায়ন অংক নির্ভর হয়ে ওঠে

iii. ঝুঁকির ধারণা সঠিকভাবে পরিমাপ করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                  ঘ. i ii ও iii

২০. বাণিজ্য ঘাটতি দেখা যায় কোন ধরনের অর্থায়নে?

ক. আন্তর্জাতিক     খ. ব্যবসায়

গ. সরকারি                      ঘ. পারিবারিক

উত্তর

১. খ, ২. খ, ৩. ঘ, ৪. গ, ৫. ক, ৬. ক, ৭. গ, ৮. গ, ৯. ঘ, ১০. ক, ১১. খ, ১২. গ, ১৩. গ, ১৪. খ, ১৫. খ, ১৬. ক, ১৭. গ, ১৮. ক, ১৯. ঘ, ২০. ক