মাশরাফী সাকিবদের সঙ্গে মোদি

গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মাশরাফী বিন মোর্ত্তজা-সাকিব আল হাসানদের সৌজন্য সাক্ষাৎ হয়। শুধু এ দুজনই নন, নারী ক্রিকেটার সালমা খাতুন, জাহানারা আলম ছাড়াও অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, চিত্রপরিচালক রেদওয়ান রনিসহ অনেকেই উপস্থিত ছিলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নরেন্দ্র মোদি ঢাকা সফরে এসেছেন। ব্যস্ত সূচির মধ্যে দেশের বিভিন্ন অঙ্গনে সাফল্য অর্জনকারী বাংলাদেশি তরুণদের সঙ্গে সাক্ষাতের আয়োজনও ছিল। সেখানেই ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সাকিব-মাশরাফীরা। সাক্ষাৎ শেষে ভারতের সংবাদমাধ্যম এএনআইকে সাকিব বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আমি  সম্মানিত। আমি মনে করি তার বাংলাদেশ ভ্রমণ দুই দেশের জন্যই সুফল বয়ে আনবে। ভারতকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিচ্ছেন তিনি। আমি মনে করি তার নেতৃত্বে ভারত আরও সমৃদ্ধি অর্জন করবে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিনে দিনে আরও উন্নত হবে।’       এএনআই টুইটার