সুনামগঞ্জের শাল্লায় হামলা

ঘটনাস্থল পরিদর্শন ঢাকার নাগরিক প্রতিনিধিদলের

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকার একটি নাগরিক প্রতিনিধিদল।

গতকাল শনিবার সকালে নাগরিক প্রতিনিধিদলটি শাল্লার নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলেন তারা।

পরিদর্শনকালে নাগরিক প্রতিনিধিদলে ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, বাংলাদেশ জাসদের নারীবিষয়ক সম্পাদক তনিমা সিদ্দিকী, এলআরডির রফিক আহমেদ সিরাজী, আইইডির হরেন্দ্রনাথ সিং, আদিবাসী ফোরামের নেতা দীপায়ন খীসা, সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা পারভেজ, অবজারভার প্রতিবেদক বনানী মল্লিক, দৈনিক সমকালের প্রতিবেদক জাহিদুর রহমান।