নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রাখলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
২৬ বছর বয়সী নাসুম ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত মুখ। ২০টি প্রথম শ্রেণির ম্যাচ, ৩৭টি টি লিস্ট ‘এ’ ও ২৭টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হলো তার।
অন্যদিকে পেসার শরিফুল তরুণ মুখ। গত বছর বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। তবে ৮টি প্রথম শ্রেণির ম্যাচ, ২৭টি লিস্ট ‘এ’ ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা নিয়ে সিনিয়র আন্তর্জাতিক ক্যারিয়ারের যাত্রা শুরু হলো তার।