চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ইতিহাসবিদ অধ্যাপক মঈনুদ্দীন আহমদ খান ইন্তেকাল করেছেন। গতকাল রবিবার সকাল ৯টায় নগরীর দেওয়ানবাজারে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
গতকাল বাদ জোহর আন্দরকিল্লা শাহি জামে মসজিদে প্রথম জানাজা ও পরে লোহাগড়া উপজেলার চুনতি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি বাংলাদেশে নবগঠিত ইসলামিক ফাউন্ডেশনের প্রথম মহাপরিচালক এবং সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রথম উপাচার্য ছিলেন।