জাতীয় ক্রিকেট লিগে টানা দুই সেঞ্চুরি হাঁকালেন জাকির হোসেন।
জাতীয় দলের হয়ে একটি টি-টোয়েন্টি খেলা এই বাঁহাতি খেলছেন সিলেট বিভাগের হয়ে। প্রথম রাউন্ডের খুলনার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৪০ রানের লড়াকু এক ইনিংস খেলেন। সোমবার শুরু দ্বিতীয় রাউন্ডে ঢাকা বিপক্ষের বিপক্ষে খেলেছেন ১৫৯ রানের ঝকঝকে ইনিংস।
প্রথম শ্রেণির ক্রিকেটে যা এই ২৩ বছর বয়সীর সপ্তম সেঞ্চুরি।
২২৮ বলে ১৭ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান জাকির। তার ইনিংসে ভর করে ৬ উইকেটে ২৮২ রান তুলে দিন শেষ করেছে সিলেট বিভাগ। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি।
আসাদুল্লাহ আল গালিব ২৪ রানে অপরাজিত আছেন। আরেক অপরাজিত ব্যাটসম্যান এনামুল হক জুনিয়র এখনো রানের খাতা খুলতে পারেননি।
ঢাকার পক্ষে শুভাগত হোম ৩ উইকেট নিয়ে এখন সর্বোচ্চ সবচেয়ে সফল বোলার।