গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সালাউদ্দিন সরকারকে আহ্বায়ক, সোহরাব উদ্দীনকে সদস্য সচিব এবং শওকত হোসেন সরকারকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে গাজীপুর মহানগর বিএনপির এ কমিটি অনুমোদন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

এতে আরো বলা হয়, আহ্বায়ক, সদস্য সচিব এবং প্রথম যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরে আহ্বায়ক কমিটির সাংগঠনিক কর্মকাণ্ড (কমিটি গঠন প্রক্রিয়ায়) পরিচালিত হবে।

১৯ আগস্ট ২০১৮ হাসান উদ্দিন সরকারকে আহ্বায়ক ও সোহরাব উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। গাজীপুর সিটি করপোরেশন গঠন করার পাঁচ বছরেরও বেশি সময়ের পর গাজীপুর মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়।