দু–এক দিনের মধ্যে মন্ত্রণালয়ের জনবল অর্ধেক হয়ে যাবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আগামী দু-এক দিনের মধ্যেই মন্ত্রণালয়ের জনবল অর্ধেক হয়ে যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

করোনা সংক্রমণ রোধে ৫০ শতাংশ জনবল দিয়ে অফিস করার নির্দেশনা দেওয়া হলেও বুধবার সচিবালয়ে ঘুরে দেখা যায়, এখনো বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ আগের মতোই জনবল দিয়ে অফিস চালাচ্ছে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেছেন, হঠাৎ করে নির্দেশনা হওয়ায় কেউ কেউ হয়তো নির্দেশনার ৭০ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন করতে পেরেছে। তবে জরুরি কাজে নিয়োজিত ছাড়া বাকিরা দু–এক দিনের মধ্যে তা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, তার মন্ত্রণালয়ে ইতিমধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন।

সরেজমিনে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ে পূর্ণ জনবল দিয়েই অফিস করতে দেখা গেছে।