মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
বুধবার সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবকে ১৪-০১ গোলে বিধ্বস্ত করেছে কিংসের মেয়েরা। কৃষ্ণা রানী সরকার একাই করেছেন ৭ গোল।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধেই পাঁচ গোল আদায় করে বসুন্ধরা। দ্বিতীয়ার্ধে করে আরো ৯ গোল।
এদিন সব আলোই কেড়ে নেন কৃষ্ণা। একের পর এক গোল করতে থাকেন। ম্যাচের ২ মিনিটে যার শুরু। ২৩ ও ৫০তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন কৃষ্ণা। পরে আরো চার গোল করেন এই ফরোয়ার্ড।
কৃষ্ণার ডাবল হ্যাটট্রিক ছাড়াও হ্যাটট্রিক করেন শিউলি আজিম। একাই ৪ গোল করেন এই ডিফেন্ডার। এ ছাড়া সিরাত জাহান স্বপ্না ২টি ও অধিনায়ক সাবিনা খাতুন একটি গোল করেন। সদ্যপুস্করিণীর একমাত্র গোলদাতা তনিমা বিশ্বাস।
মেয়েদের এবারের লিগে অংশ নিচ্ছে মোট ৮ দল।