বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস

ফেন্সিংয়ের দ্বিতীয় স্বর্ণ নেফাউরের

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের ফেন্সিং ডিসিপ্লিনে দ্বিতীয় স্বর্ণ জিতেছেন নেফাউর রহমান।

বুধবার রাতে ফয়েল ইভেন্টে স্বর্ণ জেতেন বাংলাদেশ আনসার ভিডিপির এই ফেন্সার। তার আগে ইপি ইভেন্টে সোনা জিতেছেন মো. ইমতিয়াজ। এবারের আসরে যিনি প্রথম ব্যক্তিগত স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফয়েল ইভেন্টে ১৫ পয়েন্টে পেয়ে সোনা জিতেছেন নেফাউর রহমান। ৯ পয়েন্ট পেয়ে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাদ্দাম হোসেন।

দুটি ব্রোঞ্জপদক পান বাংলাদেশ সেনাবাহিনীর মো. কামরুল ও মো. মোমিন।

স্বর্ণ জয়ের পর নেফাউর বলেন, ‘দলগতভাবে আমি অনেক পদক জিতেছি। কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসেই প্রথমবারের মতো একক ইভেন্টে সোনা জয় করলাম। তাতে আমি অনেক খুশি। ভবিষ্যতে আমি দেশের বাইরে থেকে পদক জয়ের চেষ্টা করব।’

আরো পড়ুন

বাংলাদেশ গেমসের প্রথম ব্যক্তিগত স্বর্ণ ইমতিয়াজের