পটিয়া আইনজীবী সমিতির সভাপতি দীপক, সম্পাদক অরুণ

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট দীপক কুমার শীল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট অরুণ কুমার মিত্র।

সহ-সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট অমিত কুমার ধর। বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ১৩৮ জন ভোটারের মধ্যে ১২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে প্রধান নির্বাচন কমিশনার জিতেন্দ্র লাল দত্ত জানান।

অন্যান্য পদের সব কটিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আগেই।

এতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ইরা মিয়া, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ হারুন, পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শিহাব উদ্দিন, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট তানজিনা জাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট সৈয়দ নুর মোস্তফা।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট সাদেক হোসেন, অ্যাডভোকেট মো. রোকন উদ্দিন ও অ্যাডভোকেট রনি চৌধুরী নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শেষে রাতে আইনজীবী সমিতির মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জিতেন্দ্র লাল দত্ত ফলাফল ঘোষণা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিন্টু আচার্য ও অ্যাডভোকেট মনিরুল জাহান মুন্নী।