বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস

ফেন্সিংয়ে তৃতীয় স্বর্ণ ইফতেখার আলমের

বাংলাদেশ গেমসের ফেন্সিং ডিসিপ্লিনে তৃতীয় সোনা জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির ইফতেখারুল আলম।

বুধবার রাতে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পুরুষদের সেবার একক ইভেন্টে সোনা নিশ্চিত করেন তিনি।

এ ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর সাদ্দাম মুজিব। ব্রোঞ্জপদক জিতেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাজমুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর ওমর ফারুক।

তার আগে বাংলাদেশ নৌবাহিনীর মো. ইমতিয়াজ ইপি একক ইভেন্টে ফেন্সিংয়ের প্রথম সোনার পদক জেতেন। ফয়েল ইভেন্টে ফেন্সিংয়ের দ্বিতীয় সোনার পদক জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির নেফাউর রহমান।

ফেন্সিংয়ে তৃতীয় সোনা জিতে ইফতেখারুল আলম বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সোনার পদক জিততে পেরে আমি খুব খুশি। ভবিষ্যতে বিদেশ থেকে দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই।’