রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১০৩৪৭ পিস ইয়াবা, ১১৬ গ্রাম ১০ পুরিয়া হেরোইন ও ৩ কেজি ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।