জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও
গবেষণা অ্যাকাডেমি
শিক্ষা মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : চিফ ইন্সট্রাক্টর (প্রশিক্ষণ) ১ জন। ফলিত পদার্থ, পরিসংখ্যান, শিক্ষা, তথ্য প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক অথবা সমাজবিজ্ঞানের যে কোনো বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি অথবা এমফিল ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতনক্রম: ৪৩০০০-৬৯৮৫০ টাকা।
চিফ ইন্সট্রাক্টর (আইসিটি) ১ জন।
তথ্যপ্রযুক্তি বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা এমফিল ডিগ্রি অথবা ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা অথবা ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রিসহ পিএইচডি ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতনক্রম : ৪৩০০০-৬৯৮৫০ টাকা।
সিনিয়র ইন্সট্রাক্টর ২ জন। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি অথবা ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকসহ ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষক পদে ৫ বছরের অভিজ্ঞতা ও তথ্য প্রযুক্তির যে কোনো ২টি বিষয়ে গবেষণমূলক প্রকাশনা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। http://nactar.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ৮ এপ্রিল ২০২১ বিকাল ৫টা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া ও অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই www.nactar.gov.bd ওয়েবসাইটে। যোগাযোগ : জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা অ্যাকাডেমি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বগুড়া।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৯ মার্চ, পৃষ্ঠা ৬
গ্রন্থনা : আনিকা তাহসিন