সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ারা ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়ারসহ সব সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।