নবম-দশম শ্রেণি : রসায়ন

তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন

বহুনির্বাচনী

(গত সংখ্যার পর)

১৪. N শেলের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত?

ক. ৩২   খ. ১৮    গ. ৮      ঘ. ২

১৫. অরবিটালের কোন শক্তিক্রমটি সঠিক?

ক.6s>4f                           খ. 4s>3d

গ. 4p< 5s                          ঘ. 7s>5f

১৬. দ্বিতীয় শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?

ক. ২টি   খ. ৮টি   গ. ১৮টি ঘ. ৩২টি

১৭. P এর ইলেকট্রন বিন্যাস কোনটি?

ক. ২, ৭, ৬         খ. ২, ৬, ৭

গ. ২, ৮, ৫                     ঘ. ২, ৫, ৮

১৮. Ca2+  আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি?

ক. ২, ৮,৮, ২      খ. ২, ৮,১০

গ. ২, ১০, ৮       ঘ. ২, ৮, ৮

১৯. নিয়নের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে?

ক. ২     খ. ১০    গ. ১৮    ঘ. ৩৬

২০. 146C I 168O  মৌলের পরমাণু পরস্পরের

ক. আইসোটোন    খ. আইসোটোপ

গ. আইসোবার     ঘ. আইসোমার

২১. কোন ধরনের আইসোটোপের সংখ্যা বেশি?

ক. প্রাকৃতিক        খ. অস্থিত

গ. নিষ্ক্রিয়                       ঘ. সুস্থিত

২২. Tc এর আইসোটোপ নিচের কোন কাজে ব্যবহৃত হয়?

ক. থাইরয়েড গ্রন্থির কোষ কলার বৃদ্ধি নিয়ন্ত্রণে

খ. টিউমারের উপস্থিতি নির্ণয়ে

গ. হাড়ের সমস্যা নির্ণয়ে

ঘ. ক্যানসার নিরাময়ে

২৩. প্লুটোনিয়াম-২৩৮ ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?

ক. ওপেন হার্ট সার্জারিতে

খ. ক্যানসার কোষ ধ্বংসে

গ. হার্টে পেসমেকার বসাতে

ঘ. হাড়ের ব্যাথার চিকিৎসায়

২৪. প্রকৃতিতে প্রাপ্ত মৌলসমূহের মধ্যে তেজস্ক্রিয় মৌল কতটি?

ক. ৬৭   খ. ৬৩    গ. ৩৩   ঘ. ১৪

২৫. 60Co ব্যবহৃত হয়

i. ফল সংরক্ষণে

ii. পোলট্রি ফার্মে ব্যাক্টেরিয়া ধ্বংসে

iii. নতুন বীজ উদ্ভাবনে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও  iii

গ. ii ও iii                  ঘ. i, ii ও iii

২৬. তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়

i. কেমোথেরাপিতে ii. বিদ্যুৎ উৎপাদনে

iii. মমির বয়স নির্ধারণে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও  iii

গ. ii ও iii                  ঘ. i, ii ও iii

২৭. অস্থিত আইসোটোপসমূহ কত ধরনের রশ্মি বিকিরণ করে?

ক. ২ ধরনের       খ. ৩ ধরনের

গ. ৪ ধরনের        ঘ. ৫ ধরনের

উত্তর

১৪. ক, ১৫. গ, ১৬. খ, ১৭. গ, ১৮. ঘ, ১৯. খ, ২০. ক, ২১. খ, ২২. গ, ২৩. গ, ২৪. ঘ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. ঘ